মালদা

ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়ে গেল পুরাতন মালদার মঙ্গলবাড়ী মির্জাপুরে

পুরাতন মালদার মঙ্গলবাড়ী মির্জাপুরে কহিনুর স্মৃতি সংঘের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও গরিব ও দুস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, বিভূতিভূষণ ঘোষ, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শফিকুল ইসলাম, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুজন সাহা সহ অন্যান্যরা। এদিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রায় ৫০০ জনকে নতুন বস্ত্র দান করা হয়। এই মহান উদ্যোগকে এলাকাবাসীরা সাধুবাদ জানায়।

এই বিষয়ে পুরাতন মালদা পৌরসভার পৌরপিতা কার্ত্তিক ঘোষ বলেন, এত বড় এক উদ্যোগ নেওয়ার জন্য ক্লাবের প্রত্যেক সদস্যকে সাধুবাদ জানায়। আর কিছু দিনের মধ্যে পবিত্র রমজাম মাস শেষ তারপর ঈদে মাতবে মুসলিম সম্পতদায়ের মানুষরা। তাই এই খুশির ঈদে যাতে সকলের মুখে হাসি থাকে এবং তারা আনন্দে মেতে উঠতে পারে তার জন্য এই বস্ত্র বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।